ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ads

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানের বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনো দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।


এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।


এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।


প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।


ads
ads
ads

Our Facebook Page